# Tags

চকরিয়ায় আগামী ২৩ আগস্ট বিএনপি’র সম্মেলন প্রধান অতিথি সালাহউদ্দিন আহমদ

মো. সাইফুল ইসলাম খোকন, চকরিয়া (কক্সবাজার):
আগামী ২৩ আগস্ট চকরিয়া উপজেলা বিএনপি’র সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়েছে। দীর্ঘ পাঁচ বছর পর অনুষ্টিত হচ্ছে নেতাকর্মীদের বহুল আকাঙ্খীত এ সম্মেলন। এ সম্মেলনের ভেন্যূ হবে চকরিয়া সরকারি কলেজ মাঠ। কয়েক দিন আগ থেকে চলছে মাঠ পরিস্কার, প্যান্ডল নির্মাণ ও মঞ্চ তৈরির কাজ। গতকাল দুপুরে মঞ্চ পরিদর্শন করে গেছেন, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না।
এসময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, জেলা শ্রমিক দলের সভাপতি রফিক আহমদ, যুবদল সভাপতি এডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল, এডভোকেট ইউনুসসহ অনেক নেতাকর্মী।
চকরিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব এনামুল হক জানান, চলতি মাসের ২৩ আগস্ট চকরিয়া বিএনপির সম্মেলন চকরিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্টিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, মাঠে অন্তত ৫০হাজার মানুষের সমাগম করার প্রস্তুতি নেয়া হচ্ছে। ইতিমধ্যে সম্মেলন বাস্তবায়ন কমিটি ঘোষনা করা হয়েছে। সাবেক ছাত্র ও যুবনেতা জাহাঙ্গীর ভুট্টো আহবায়ক, সাবেক চেয়ারম্যান নুরমোহাম্মদ মানিক, আলী আহমদ মেম্বার, আলহাজ্ব কুতুবউদ্দিন ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি এ এম ওমর আলীকে যুগ্মআহবায়ক করা হয়েছে। এছাড়া ৬/৭টি উপকমিটি গঠন করা হয়েছে। কমিটির সংশ্লিষ্টরা কর্মজজ্ঞ শুরু করেছে।
চকরিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব এম মোবারক আলী জানান, সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন সাবেক এমপি হাসিনা আহমদ, উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরী ও প্রধান বক্তা থাকবেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না। এছাড়া আরও জেলা-উপজেলা বিএনপি’র সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
এর পর বিকেলে চকরিয়া উপজেলার ফাসিয়া খালী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না প্রধান অতিথির বক্তব্য রাখেন। ##